WB Election Results 2021 Live: ৩৩ হাজার ভোটে এগিয়ে ফিরহাদ, অগ্নিমিত্রাকে টপকে গেলেন সায়নী

আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Sayani Ghosh) এগিয়ে গেলেন। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৮৯৫ ভোটে পিছিয়ে। এখনও রাউন্ড বাকি রয়েছে। এদিকে রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার ৮৩৮ ভোটে এগিয়ে গেলেন। এদিকে ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা বন্দরে ৩৩ হাজার ভোটে এগিয়ে গেলেন বিজেপি (BJP) প্রার্থীর থেকে। ষষ্ঠ রাউন্ডের পর ৩৬ হাজার ৪১২টি ভোট পেয়েছেন ফিরহাদ হাকিম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola