WB Election Results 2021 Live: কমিশনে সার্ভার সমস্যা, উত্তর ২৪ পরগণায় বন্ধ ভোট গণনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 03:47 PM (IST)

উত্তর ২৪ পরগণায় বন্ধ ভোট গণনা প্রক্রিয়া। সার্ভার ডাউন হওয়ায় প্রায় ৪০ মিনিট বন্ধ থাকল ভোটগণনা। নির্বাচন কমিশনের সার্ভার ডাউন হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। নন্দীগ্রাম, ভাটপাড়া, কাঁথি উত্তর, বসিরহাট সহ বেশ কিছু কেন্দ্রের ভোট গণনার তথ্য পাওয়া যাচ্ছে না ওই ওয়েবসাইটে।