WB Election Results 2021 Live: এক ধাপ এগোলেন অরূপ, বাবুলকে পিছনে ফেললেন ২০ হাজারের বেশি ভোটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 12:23 PM (IST)

হেস্টিংস (Hestings) হাউসে তিনটি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে। তার মধ্যে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী অরূপ বিশ্বাস (Arup Biswas) বিজেপির বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) থেকে ২০ হাজার ১০৪ ভোটে এগিয়ে রয়েছেন। বজবজ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক দেব ১৯ হাজার ৫৬১ ভোটে এগিয়ে। এদিকে কলকাতা বন্দর এলাকার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা ৩৪ জাজার ৩১৭ ভোটে এগিয়ে।