WB Election Results 2021 Live: ২০২টি আসনে এগিয়ে TMC, বিজয়ীর নাম ঘোষণা হতেই শুরু উল্লাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 04:15 PM (IST)

এখনও পর্যন্ত ২০২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ৮৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। অন্যদিকে ২টি আসনে এগিয়ে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। অন্যন্যতে রয়েছে ১টি আসন। বেশ কিছু কেন্দ্রে ঘোষণা হয়ে গেছে বিজয়ীর নাম, শুরু হয়েছে বিজয় উল্লাস। শিবপুর কেন্দ্রে জয়ী হয়েছেন মনোজ তিওয়ারি। কুলটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিদেশ বসু। উদয়নারায়ণপুর জয়ী তৃণমূলের সমীর পাঁজা।