WB Election Results 2021 Live: 'রাসবিহারীতে তৃণমূলই জিতবে', প্রত্যয়ী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 08:55 AM (IST)

রাসবিহারীতে (Rashbehari Assembly Constituency) তিনিই জিতবেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। প্রার্থী দেবাশিস কুমার (Debasish Kumar) বলেন, "রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীই জয়লাভ করবে। যা চলছে তা মানুষ দেখতেই পাচ্ছে। আজ গণনা নিয়ে কমিশন যা করছে তা যদি প্রচারে করত তাহলে এই সমস্যা তৈরিই হত না।"