WB Election Results 2021 Live: শিবপুরে জয়ী মনোজ তিওয়ারি, জামুড়িয়ায় ঐশী ঘোষকে হারালেন TMC প্রার্থী হরেরাম সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 03:25 PM (IST)

জামুড়িয়া থেকে তৃণমূল (TMC) প্রার্থী হরেরাম সিংহ জয়ী হয়েছেন। ঐশী ঘোষ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম (CPM) প্রার্থী পরাজিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৭,৭৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে উলুবেড়িয়া পূর্বে জয়ী তৃণমূলের বিদেশ বসু। শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ৩২,৩৩৯ ভোটে জয়ী হয়েছেন তিনি। কুলটি থেকে জয়ী বিজেপি (BJP) প্রার্থী অজয় পোদ্দার।