WB Election Results 2021: মমতার 'বহিরাগত' তত্ত্বেই কুপোকাত BJP ?

তৃণমূল (TMC) নেত্রী (Mamata Banerjee) বাঙালি বনাম বহিরাগত তত্ত্ব শানিয়েছিলেন বিজেপির (BJP) বিরুদ্ধে। অনেকে বলছেন, তৃণমূল নেত্রীর এই কৌশলে যে কাজ দিয়েছে তা ভোটের ফলেই স্পষ্ট। লড়াইটা ছিল তৃণমূল (TMC) বনাম বিজেপি (BJP)। লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহর (Amit Shah)-এর। লড়াইটা ছিল মেরুকরণের রাজনীতি বনাম বাঙালির জাত্যাভিমানের। রবিবার পর্যবেক্ষকরা বলছেন ভোটের পর পরিষ্কার বাংলার মানুষ কোনটা বেছে নিয়েছেন। বাংলায় এই রাজ্যে এসে সংখ্যালঘু তোষণ, দুর্গাপুজো, সরস্বতী পুজোর মতো বিষয় নিয়ে সরব হয়েছিলেন অমিত শাহরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola