WB Election Results 2021: তৃণমূলের পরিষদীয় দলের নেতার নেত্রী নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়, শপথ সম্ভবত বুধবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2021 06:01 PM (IST)

‘তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই বাংলার মানুষকে রক্ষা করার সংগ্রাম মমতার। ৫ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখ থেকে তৃণমূলের নির্বাচিত বিধায়কদের শপথপাঠ। বিধায়কদের শপথগ্রহণ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বিধানসভার অধ্যক্ষের ভার দেওয়া হবে। মমতার কাছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণই প্রধান কাজ। কোভিড পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে,’ জানালেন পার্থ চট্টোপাধ্যায়।