WB Election Results 2021: অভিনন্দন 'দিদি'! নির্বাচনী সাফল্যে মমতাকে শুভেচ্ছা মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2021 10:46 AM (IST)

নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘দিদি...ও দিদি’ বলে সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ফল ঘোষণার পর তৃণমূল নেত্রীকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। সেখানেও ‘দিদি’ বলেই সম্বোধন করলেন তিনি। তৃণমূল কংগ্রেস (TMC) থেকে তাঁর এই সম্বোধনের বারবার বিরোধিতা করেছে। অনেকের মতে মোদির এই ‘দিদি’ সম্বোধনও ‘বাংলায় বিজেপির (BJP) পরাজয়ের অন্যতম কারণ হয়ে থাকতে পারে। বাংলার মানুষ মোদির এই ‘দিদি’ সম্বোধনকে ‘টিটকিরি’ হিসাবে নিয়েছে বলে মত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের।