WB Election Results 2021: মমতার জয়ের নেপথ্যে সেই নারী শক্তিই, মহিলা ভোটেই BJP সাফ, মত পর্যবেক্ষকদের

মহিলাদের জন্য একাধিক প্রকল্প। ভোটে কি তারই ডিফিডেন্ট পেল তৃণমূল (TMC)? মহিলাদের ভোটই আরও একবার তৃণমূলকে জয়ের পথ দেখাল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, মাতৃবন্দনা থেকে শুরু করে মা প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নারী নাম। আর বিজেপিকে পর্যুদস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ের নেপথ্যেও সেই মহিলা ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola