WB Election Results 2021 Live: 'দু'অঙ্কে আটকাবে BJP, ২০০ পেরোবে TMC', সত্যি হওয়ার পথে PK - র ট্যুইট

ভোটগণনা চলছে। তাতে যে ট্রেন্ড সামনে আসছে তাতে সময়ের সঙ্গে সঙ্গে কিছু হেরফের হলেও ছবিটা মোটের ওপর পরিষ্কার হয়ে গিয়েছে। ২০৭টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৮১টি আসনে এগিয়ে বিজেপি। সংযুক্ত মোর্চা ও অন্যান্যরা এগিয়ে রয়েছে ২টি করে আসনে। যদিও ফল ঘোষণা শুরু হয়নি। ভোটের ফলের নিরিখে ভিআইপি প্রার্থী অরূপ বিশ্বাস এগিয়ে টালিগঞ্জে, হাবড়াতে এগিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক, বালি থেকে এগিয়ে তৃণমূলের রাণা চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, প্রশান্ত কিশোর কার্যত তৃণমূলের ২০০-র গণ্ডি পেরনোর চ্যালেঞ্জ নিয়েছিলেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola