WB First Phase Voting: বাড়িতে গিয়ে 'মারধর' কেন্দ্রীয় বাহিনীর, কেশিয়াড়িতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

কেশিয়াড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বিক্ষোভ গ্রামবাসীদের। কেশিয়াড়ির দাদরা গ্রামে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন জওয়ানরা। জওয়ানদের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। বাড়িতে গিয়ে মারধর করার অভিযোগ তুলছেন গ্রামবাসী। এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola