WB First Phase Voting: 'ভাং খেলে যেমন অবস্থা হয়, তেমনই হাল TMC-র', ভোটের কারচুপির অভিযোগ প্রসঙ্গে শিশির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2021 05:59 PM (IST)

শনিবার সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়ির উপরে হামলার প্রসঙ্গে শিশির অধিকারী (Sisir Adhikari) বলেন, 'দুটো বুথে রিগিং হচ্ছিল, উনি সেখানে একাই চলে গিয়েছিলেন।' বিভিন্ন জায়গায় আজ তৃণমূল (TMC) কর্মীরা অভিযোগ করেছেন বোতামে হাত দিলেই সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, 'ভাং খেলে যেমন অবস্থা হয়, মনে হয় সাত তলা থেকে পড়ে যাচ্ছি, তাই ওরকম অবস্থা। বিজেপি আসছে, তাই দেখছে। ভিত্তিহীন অভিযোগ, পোলিং এজেন্টরা বললেন না কেন? সব নাটক।'