WB Second Phase Voting: নন্দীগ্রামে ভাড়া বাড়িকে কন্ট্রোলরুম বানিয়ে ভোট-পর্যবেক্ষণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2021 11:13 AM (IST)

নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাড়াবাড়িতে কন্ট্রোলরুম। সেখান থেকে নিজেই ভোট পরিস্থিতি নজর রাখছেন তিনি। নন্দীগ্রামের কোথায় কী ঘটছে, সেই খবর দলের নেতা-কর্মীরা তাঁকে জানাচ্ছেন। আজ বিকেলে কলকাতা যাওয়ার কথা ছিল মমতার। কাল তাঁর উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে। কিন্তু তিনি ঠিক করেছেন, আজ তিনি নন্দীগ্রামেই থাকবেন। নন্দীগ্রামে ভোটের দিন যেভাবে বিভিন্ন এলাকায় অশান্তি ছড়াচ্ছে, সেই কথা মাথায় রেখে আজ কলকাতা ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। বিভিন্ন ভোটকেন্দ্রে তৃণমূল (TMC) পোলিং এজেন্টদের বাধা দেওয়া, ভোটারদের ভয় দেখানো, এমনকি বোমাবাজিরও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের (Election Commission) কাছে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।