বিধানসভা ভোটের কারণে স্থগিত PSC পরীক্ষা
বিধানসভা ভোটের কারণে পিএসসি-র পরীক্ষা স্থগিত। ২১ মার্চ ছিল ডব্লুবিসিএস (WBPCS) প্রিলিমিনারি পরীক্ষা। ১১ এপ্রিল ছিল অডিট অ্যান্ড অ্যাকাউন্স সার্ভিসেসের পরীক্ষা। ২৪ ও ২৮ এপ্রিল ছিল ডব্লুবিসিএস মেন পরীক্ষা। ১৫ মে পর্যন্ত কোনও পরীক্ষা নয়। ভোট প্রচারের মাঝে অসমের লখিমপুরে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন প্রিয়াঙ্কা গাঁধী। তামিলনাড়ুতে পড়ুয়াদের সঙ্গে মাতলেন রাহুল গাঁধী। করলেন পুস আপও। ভোট প্রচারে দুদিনের সফরে অসমে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার অভিযান। সারদাকাণ্ডে কুণাল ঘোষকে (Kunal Ghosh) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সারদাকাণ্ডে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে খবর ইডি সূত্রে। কাল সকাল ১১টায় কুণাল ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ বলেন, "নোটিস পেয়েছি। যাব। আগেও সহযোগিতা করেছি। এখনও করব।"