West Bengal Election 2021: বাসন্তী দখলের যুদ্ধে প্রবীণ বাম নেতা সুভাষ নস্কর, দেখে নিন তাঁর আয়-ব্যয়ের হিসেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2021 09:49 AM (IST)

টানা সাতবার জেতার পর গতবারই হোঁচট। দুর্গ দখল করতে বাসন্তীতে ফের সুভাষ নস্করকে প্রার্থী করেছে আরএসপি (RSP)। বাম জমানায় দীর্ঘদিন সেচমন্ত্রীর দায়িত্বে থাকা সুভাষ বাসন্তীর খাল-বিল থেকে নদী-মাঠ, সবটাই হাতের তালুর মতো চেনেন। জলে-জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই কেন্দ্রে ফের লাল পতাকা ওড়াতে প্রবীণ এই বাম নেতা নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন। গত ১২ মার্চ নির্বাচন কমিশনে মনোনয়নের সঙ্গে হলফনামা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার সময় আরএসপি প্রার্থীর হাতে নগদ ছিল ৩৭ হাজার টাকা।