WB Election 2021: রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, মূল মঞ্চের পাশেই তৈরি আরও দুটি মঞ্চ

আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হচ্ছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও দুটি মঞ্চ। 
আজ সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা থাকছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola