West Bengal Assembly Election 2021: সিপিএম ভাবতে পারেনি, কোলাঘাট থেকে স্কুটারেই নন্দীগ্রাম পৌঁছে যাব: মমতা

আজ নন্দীগ্রামে (Nandigram) সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে আন্দোলনের প্রসঙ্গে  মমতা বলেন, ‘১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। অসুস্থ ছিলাম, হাসপাতাল থেকে চলে এসেছিলাম। কোলাঘাটে আমার গাড়ির উপর হামলা, সেদিন কেউ ছিল না। রাজ্যপাল ফোন করে বললেন, আপনাকে পেট্রোল বোমা মারার চক্রান্ত চলছে। আনিসুরের বাইকে লুকিয়ে তমলুক হাসপাতালে যাই। আনিসুর জেলে আছে, কে জেলে ভরেছে, নাম বলব না। সিপিএম ভাবতে পারেনি, আমি স্কুটারে করে পৌঁছে যাব। তারপর চণ্ডীপুর হয়ে নন্দীগ্রামে ঢুকেছিলাম, শুরু হয়েছিল অকথ্য অত্যাচার। ১০ নভেম্বর সূর্যোদয়ের নামে ১০ জনের দেহ লোপাট করা হল। ভাঙাবেড়া থেকে সোনাচূড়া, একই অত্যাচার হয়েছে। সেদিনও আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজও আছি।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola