West Bengal Assembly Election 2021: কেন সরানো হল ডিজি বীরেন্দ্রকে? তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

এডিজি আইনশৃঙ্খলার পরে এবার অপসারিত হলেন ডিজিও। ভোটের মুখে অপসারিত করা হল রাজ্য পুলিশের ডিজিকে।  বীরেন্দ্রর বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না বীরেন্দ্র। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন নীরজনয়ন পাণ্ডে। এই নিয়ে এবিপি আনন্দর প্রতিনিধি অতনু হালদার জানান, " ডিজি বীরেন্দ্রের বিরুদ্ধে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধী দলগুলি। তিনি শাসকদলের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তোলা হয়েছিল। বিজেপির অভিযোগ ছিল তারা সুবিচার পাচ্ছে না। কারণ রাজ্য পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং শাসকদলের পক্ষে তাদের আচরণ যাচ্ছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola