West Bengal Assembly Election 2021: '১লা এপ্রিল ভোটে ওদের এপ্রিল ফুল করে দিন', নন্দীগ্রামবাসীকে বার্তা মমতার

আজ নন্দীগ্রামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘নানা রকম চক্রান্ত চলবে, চক্রান্তে পা দেবেন না। আমি নন্দীগ্রামে একটি বাড়ি এক বছরের জন্য নিয়েছি। সেখানে ৩ মাস অন্তর অন্তর আসব। পরে এখানে একটা কুঁড়েঘর বানিয়ে আমি থাকব। আমি কথা দিলে কথা রাখি। আমি মানুষকে ভাঁওতা দিয়ে, কুৎসা করে, পকেটে টাকা দিয়ে রাজনীতি করি না। আমি মন দিয়ে, দেহ দিয়ে, আত্মা দিয়ে, সম্মান দিয়ে রাজনীতি করি। ১লা এপ্রিল ভোটে ওদের এপ্রিল ফুল করে দেবেন।’ ‘১লা এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে’, স্লোগান দেন মমতা। ‘২রা মে ভোট গণনার পর জিভের জোর কত থাকে আমি দেখব। সবার জিভ ভালো থাকুক আমি চাই, দরকারে রসগোল্লা পাঠিয়ে দেব, খাবেন। কিন্তু কখনও কটূ কথা বলবেন না’, ব্যঙ্গ করে BJP-কে কটাক্ষ মমতার। নন্দীগ্রামে অত্যাচার করা সিপিএম-কে আবার নিয়ে আসছে বিজেপি, অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola