West Bengal Assembly Election 2021: মেমারি কেন্দ্রে দেওয়াল লিখে প্রচার শুরু TMC প্রার্থীর

মেমারি কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থী মধুসূদন ভট্টাচার্য আজ থেকেই শুরু করলেন প্রচার। নিজের নামে দেওয়াল লিখলেন তৃণমূল প্রার্থী। প্রথম ভোটে দাঁড়িয়েছেন মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। গত বিধানসভা ভোটে মেমারি কেন্দ্রে জয়ী হন তৃণমূলের নার্গিস বেগম। অন্যদিকে বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। কালি বাড়িতে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। মন্দিরে আসা নব দম্পতিদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান বাগনানের দুবারের বিধায়ক। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola