Mamata Contests From Nandigram: 'আমি কথা দিলে, সেই কথা রাখি...খেলা হবে, দেখা হবে'

বিজেপির (BJP) চ্যালেঞ্জ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। দুটি আসন নয়, শুধুমাত্র নন্দীগ্রাম আসন থেকেই প্রার্থী হলেন তিনি। বাংলার ২৯৪টি আসনের মধ্যে ২১০ নম্বর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। যাকে ঘিরে গত কয়েক মাস ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই আসন থেকে লড়ার ইচ্ছে প্রকাশ, তারপর তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শেষ পর্যন্ত বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola