West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামে নিজে হাতে চা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  09 Mar 2021 08:31 PM (IST)
ABP News

নন্দীগ্রামে চা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নন্দীগ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামিকাল নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন তৃণমূল নেত্রী। আজ নন্দীগ্রাম পৌঁছেই কর্মী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পুজো দেন সোনাচূড়ার বাসুলি মন্দির এবং তেখালির চণ্ডীমাতা মন্দিরে। এরপরে নন্দীগ্রামের মাজারে যান মুখ্যমন্ত্রী। 


আজ নন্দীগ্রামে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। সারা বিশ্বে নন্দীগ্রাম পৌঁছে গিয়েছে। নন্দীগ্রামের মানুষের কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি।" তাঁর কথায়, "নন্দীগ্রামে আমি কেন দাঁড়ালাম? ভবানীপুর থেকেও তো দাঁড়াতে পারতাম। শেষবার যখন এসেছিলাম সেদিন কথা দিয়েছিলাম। আপনাদের উদ্দীপনা দেখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনের তুফান আসত না। মাথায় ছিল হয় সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে দাঁড়াব। ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। অসুস্থ ছিলাম, হাসপাতাল থেকে চলে এসেছিলাম। কোলাঘাটে আমার গাড়ির উপর হামলা, সেদিন কেউ ছিল না।"



তিনি জানান, "রাজ্যপাল ফোন করে বললেন, আপনাকে পেট্রোল বোমা মারার চক্রান্ত চলছে। আনিসুরের বাইকে লুকিয়ে তমলুক হাসপাতালে যাই। আনিসুর জেলে আছে, কে জেলে ভরেছে, নাম বলব না। সিপিএম ভাবতে পারেনি, আমি স্কুটারে করে পৌঁছে যাব। তারপর চণ্ডীপুর হয়ে নন্দীগ্রামে ঢুকেছিলাম, শুরু হয়েছিল অকথ্য অত্যাচার। ১০ নভেম্বর সূর্যোদয়ের নামে ১০ জনের দেহ লোপাট করা হল। ভাঙাবেড়া থেকে সোনাচূড়া, একই অত্যাচার হয়েছে। সেদিনও আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজও আছি।" নন্দীগ্রামের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা দলের সম্পদ, আপনারা বললে চলে যাব। মনোনয়ন জমা দেব না। কিন্তু আপনারা বললে আমি কাল মনোনয়ন দেব। কেউ কেউ বলছে আমি নাকি বাইরের লোক। আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে? গুজরাত থেকে যাঁরা আসছে তাঁরা বাংলার লোক? কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন? মুখস্থ করে এসে বুলি আওড়াচ্ছেন। হাসপাতাল-কলেজ থেকে জলপ্রকল্প, সব করে দিয়েছি।"

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামে নিজে হাতে চা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন