West Bengal Assembly Election 2021: সোনাচূড়ায় বাসুলি মন্দিরে পুজো মমতার, শুনলেন গ্রামবাসীদের অভাব-অভিযোগও

আজ নন্দীগ্রামে (Nandigram) সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে কর্মীসভা সেরে তিনি সোনাচূড়ায় বাসুলি মন্দিরে পুজো দিতে যান। তাঁর সঙ্গে সেখানে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁকে ঘিরে মন্দির প্রাঙ্গণে প্রচুর জনসমাগম হয়। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে স্বাগত জানান। পাশাপাশি আরও একটি মন্দিরে পুজো দেন তিনি। সেখানে অপেক্ষারত জনগণের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। মন্দির প্রাঙ্গণে উপস্থিত গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথাও জিজ্ঞাসা করেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola