West Bengal Assembly Election 2021: ভাঙড়ে পোস্টার, দুর্নীতির অভিযোগ অস্বীকার আরাবুলের

রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে ভাঙড়ে পড়ল পোস্টার। পোস্টারে নাম রয়েছে জমি, জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। তাদের দাবি, পাওয়ার গ্রিড এলাকায় মাছিভাঙা থেকে খামারআইচ পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। অভিযোগ, তার পরিবর্তে বরাদ্দ টাকায় আরাবুল ইসলামের বাড়ি গাজিপুর এলাকা থেকে নতুনহাট পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। যদিও বাড়ির সামনে রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ মানতে চাননি আরাবুল ইসলাম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola