West Bengal Assembly Election 2021: শঙ্কর ঘোষের প্রার্থী পদ নিয়ে অব্যাহত জল্পনা

এক সময় যাঁর ছায়াসঙ্গী তাঁর বিরুদ্ধেই কি এবার কোর্টে লড়াই? না কি রাজ্যের মন্ত্রী তথা আর এক হেভি ওয়েটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা? সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া শঙ্কর ঘোষের প্রার্থী পদ নিয়ে তুঙ্গে জল্পনা। শুক্রবার সিপিএম (CPM) ছেড়ে বিজেপিতে যোগ দেন শিলিগুড়ির সিপিএম নেতা শঙ্কর ঘোষ। তাঁর দল বদলের পরই উত্তরবঙ্গের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে দুটি জল্পনা। শিলিগুড়ির সিপিএম প্রার্থী তথা একদা যাঁর ছায়াসঙ্গী ছিলেন সেই অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন শঙ্কর ঘোষ। অন্যদিকে রাজ্যের মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধেও প্রার্থী হতে পারেন তিনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola