West Bengal Assembly Election 2021: 'প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে', নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়ে কাঁথির সভা থেকে TMC-এর বিরুদ্ধে হুঁশিয়ারি Suvendu Adhikari-র

নিউটনের তৃতীয় সূত্রের কথা মনে করিয়ে এবার কাঁথির সভা থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "মানুষকে ভয় দেখানো হচ্ছে যে বিজেপির সভায় গেলে ঘর তৈরির অর্ধেক টাকা দেওয়া হবে না। এই টাকা ওদের নয়। ভয় পাবেন না। বিজেপি (BJP) বিশ্বাস করে যে সব রাজনৈতিক দল থাকবে, লড়বে। শুধু একটা কথাই বলব এমন আচরণ ওরা না করুক যাতে ১৫ মে-এর পরে ওদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হয়। কারণ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। সেটা যাতে করতে না হয়।" পাল্টা তৃণমূলের (TMC) বক্তব্য, "আমরা কাউকে ভয় দেখাই না। বিজেপি পুরোটাই মিথ্যের উপর চলছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola