West Bengal Assembly Election 2021: Suvendu Adhikari ও BJP-র মিছিলে ইটবৃষ্টির অভিযোগ TMC-এর বিরুদ্ধে

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির (BJP) মিছিলে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কাঁকুড়গাছিতে সভা ছিল শুভেন্দু অধিকারীর। ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বিজেপি অফিসে বোমাবাজির অভিযোগও উঠেছে। সভা শেষে হেমচন্দ্র নস্কর রোডে ডিসির অফিসে আসছিলেন শুভেন্দু। সেই সময় শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে হামলার অভিযোগ। পাল্টা পরেশ পালের নেতৃত্বে ডিসির অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের । ‘কাল একটি অনুষ্ঠানের আয়োজন করছিল তৃণমূল’। সেইখানে হামলা চালায় বিজেপি, দাবি শাসক দলের। বিজেপির হামলার আহত কয়েকজন তৃণমূল কর্মী, পাল্টা শাসকদল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola