West Bengal Assembly Election 2021: স্বামীর বদলি নিয়ে মুখ খুললেন তৃণমূলপ্রার্থী লাভলি মৈত্র

রাজপুর-সোনারপুরে বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে এবারে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী লাভলি মৈত্র। তিনি বলেন, "আমার নতুন যাত্রা শুরু হচ্ছে। নতুন লড়াই শুরু হল। ভগবানের আশীর্বাদ নিয়ে আজকের দিনটি শুরু করলাম। সব মানুষকে বলব আমায় আশীর্বাদ দেবেন। আমার পাশে থাকবেন।" এদিকে, তিনি প্রার্থী হওয়ায় তাঁর স্বামী তথা হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে বদলি করছে নির্বাচন কমিশন। যে প্রসঙ্গে লাভলির বক্তব্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে চলব, সঙ্গে প্রত্যাশা রাখব তারা নিরপেক্ষ ভাবে কাজ করবেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola