বাংলায় লক্ষ্মী নেই, ফেরাতে হবে, বললেন হিরণ, মন খুলে কাজ করতে চাই মন্তব্য যশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2021 08:08 AM (IST)

বিজেপিতে (BJP) যোগদানের পরেই অমিত শাহের অ্যাপয়েন্টমেন্ট পেলেন যশ (Yash Dasgupta) ও হিরণ (Hiran Chatterjee)। দুই অভিনেতার সঙ্গে আলাদা করে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব না পেলেও ভোটে ঝাঁপিয়ে পড়তে চান দুই অভিনেতা। যদিও তৃণমূল সাংসদ নুসরতের দাবি, দলনেত্রীকে যাঁরা ভালবাসেন তাঁরা তৃণমূলকেই থাকবেন।