West Bengal Assembly Election 2021: বাইরের দল এসে বিভেদের রাজনীতি করছে, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য হুমায়ুন কবীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Feb 2021 07:45 PM (IST)

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালনার জনসভায় শাসকদলে যোগ দেন তিনি। সম্প্রতি চন্দননগরের কমিশনারেটের পুলিশ কমিশনার পদে ইস্তফা দেন হুমায়ুন কবীর। কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন তাঁর স্ত্রী। এরপরই পুলিশ কমিশনারের চাকরি থেকে ইস্তফা দেওয়ায়, হুমায়ুন কবীরের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়।