West Bengal Election 2021: বেহালার রামজীবনপুরে BJP কর্মীদের বাড়িতে হামলা, গ্রেফতার ৩ TMC কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 09:01 AM (IST)

বেহালার রামজীবনপুরে বিজেপি (BJP) কর্মীদের বাড়িতে হামলা। বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের। গোটা এলাকার দখল নিয়ে নিয়েছে পুলিশ। তিনজন তৃণমূল (TMC) কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তৃণমূল কর্মীদের দাবি, তাঁরা এ বিষয় কিছুই জানেন না। তাঁদের ফাঁসানো হয়েছে।