West Bengal Election 2021: মালদায় BJP প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2021 03:42 PM (IST)

মালদায় (Malda) বিজেপি (BJP) প্রার্থী গোপালচন্দ্র সাহার (Gopalchandra Saha) উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হল ৬ জনকে। গত ১৮ তারিখ হওয়া এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছে বিজেপির (BJP) এক পঞ্চায়েত প্রধানের ভাইপো আকাশ মণ্ডল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের (TMC)। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রার্থী।