West Bengal Election 2021: জগদ্দলে সাতসকালে 'নিখোঁজ' সাত এজেন্ট, কমিশনে অভিযোগ TMC-র

জগদ্দলে (Jagaddal) তৃণমূলের ৭ জন পোলিং এজেন্ট নিখোঁজ। মেঘনা জুটমিল মজদুর ক্লাব বুথে সকাল থেকে তৃণমূলের (TMC) ৭ এজেন্টের খোঁজ মিলছে না বলে দাবি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, নেপথ্যে বিজেপির হাত রয়েছে। অভিযোগ, ওই এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনাটি নির্বাচন কমিশনকে (Election Commission) জানানো হয়েছে। যদিও এই প্রসঙ্গে বিজেপির (BJP) কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola