West Bengal Election 2021: নদিয়ার চাপড়ার এলেমনগরে বুথের কাছে গ্রেফতার সন্দেহভাজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 11:05 AM (IST)

নদিয়ার চাপড়া (Chapra) বিধানসভা কেন্দ্রের এলেমনগরের বুথের কাছে গ্রেফতার এক সন্দেহভাজন। অশান্তি বাঁধানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। প্রথমে সন্দেহভাজনকে আটক করে কেন্দ্রীয় বাহিনী। পরে রাজ্য পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। একজন নয়, এরকম অনেকজনের বিরুদ্ধেই গণ্ডগোল পাকানোর অভিযোগ উঠছে। সেক্ষেত্রে পুলিশের সক্রিয় ভূমিকা লক্ষ করা গিয়েছে।