West Bengal Election 2021: ৩০ মিনিট বক্তব্য রাখতে হলে মোদি-শাহরা ২৯ মিনিট দিদির বাপ-বাপান্ত করে : অভিষেক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2021 10:23 PM (IST)

আজ রানাঘাটের (Ranaghat) আড়ংঘাটাতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভা থেকে অভিষেক বলেন, ‘বিজেপি (BJP) বাংলা দখল করতে চায়। তারা মানুষকে বিভ্রান্ত করে ভোট নেয়। বিজেপির নেতারা সভায় কখনও বলেন না আগামী দিনে বাংলার জন্য তারা কী করবে। বক্তৃতায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে কথা বলে। বাংলার জন্য বিজেপির কোনও লক্ষ্য, কর্মসূচি নেই। বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা দিয়ে কথা রাখেন।’