West Bengal Election 2021: 'বিশ্বাসঘাতকদের কাছে সাগরের পবিত্র মাটি বিক্রি করবেন না', আবেদন অভিষেকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2021 04:58 PM (IST)

'এই দুপুরের গরম মাথা নিয়ে যারা সভায় আসে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈনিক হয়েই আসেন। তারা ঠিক করে আসেন যে মেরুদণ্ড বিক্রি করবেন না এবং যত বাধা বিপত্তিই আসুক, ১ তারিখে তাঁরা ভোটটা জোড়াফুলেই দেবেন। বহিরাগতদের কাছে মাথা নত করবেন না, বিশ্বাসঘাতকদের কাছে সাগরের পবিত্র মাটি বিক্রি করবেন না। দিল্লির বশ্যতা স্বীকার করবেন না', নামখানার (Namkhana) সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'আপনারা ২০১৯ সালেও তৃণমূলের সঙ্গে ছিলেন, তাই আপনাদের কাছে মাথা নত করে প্রণাম', বললেন অভিষেক।