West Bengal Election 2021: TMC-তে Neel Bhattacharya ও Trina Saha
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 09:54 AM (IST)

বিধানসভা ভোট শুরু হতে ঠিক বাকি এক সপ্তাহ। প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক দলে তারকাদের যোগদান এখনও অব্যাহত। এবারে তৃণমূলে যোগ দিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা। শনিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।