West Bengal Election 2021: জমজমাট হাওড়া, মল্লিক ফটকে অমিত শাহ, শিবপুরে রোড শো অভিষেকের

হাওড়ার (Howrah) মল্লিক ফটকে রোড শো করলেন অমিত শাহ (Amit Shah)। প্রচুর মানুষ যোগ দিয়েছেন বিজেপির (BJP) এই শোভাযাত্রায়। জিটি রোডের উপর দিয়ে স্লথ গতিতে চলেছে শাহের শোভাযাত্রা। তাঁর সঙ্গে রয়েছেন মধ্য হাওড়ার প্রার্থী সঞ্জয় সিং (Sanjay Singh)। এবারের নির্বাচনে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের অরূপ রায় ও কংগ্রেস প্রার্থী পলাশ ভাণ্ডারী। অন্যদিক হাওড়ার শিবপুর রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে রয়েছন প্রার্থী মনোজ তিওয়ারি (Monoj Tiwari)। তাঁদের রোড শোতেও যোগ দিয়েছেন অসংখ্য মানুষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola