West Bengal Election 2021: সিঙ্গুরে Amit Shah-র রোড শো, এরপর যাবেন হাওড়ার ডোমজুড়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2021 01:32 PM (IST)

আজ হুগলিতে রোড শো করছেন অমিত শাহ (Amit Shah)। এরপর রোড শো রয়েছে ডোমজুড়ে। তৃতীয় রোড শো হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে এবং শেষ রোড শো বেহালা পূর্বে। ইতিমধ্যেই সিঙ্গুরে (Singur) রোড শো শুরু হয়েছে অমিত শাহের। ইতিমধ্যেই অগণিত লোক ভিড় জমিয়েছেন রোড শোতে। উঠছে ভারত মাতা কি জয় স্লোগান। তৃতীয় দফা ভোটের পরের দিন রাজ্যে জমজমাট প্রচার কর্মসূচি।