West Bengal Election 2021: এক ঝলকে আজ অমিত শাহর সফর সূচি

ABP Ananda web desk  |  11 Feb 2021 08:57 AM (IST)
ABP News

বৃহস্পতিবার একদিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ উদ্বোধন করবেন তিনি। দুপুর ৩টে ২০ নাগাদ উত্তর ২৪ পরগনার মতুয়া ঠাকুরনগরে পৌঁছবেন অমিত শাহ (Amit Shah)। প্রথমেই হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দেবেন। তারপর বেলা পৌনে চারটেয় ঠাকুরনগরের জনসভায় বক্তব্য রাখতে উঠবেন বিজেপির (BJP) প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। কিন্তু, CAA কার্যকর করার মতুয়াদের মূল দাবি যে বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, CAA কার্যকর করার জন্য রাজ্যসভা এবং লোকসভার কমিটির তরফে কেন্দ্রকে ৯ এপ্রিল থেকে ৯ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভোটের মুখে CAA নিয়ে মতুয়াদের একাংশের ক্ষোভ কমাতে অমিত শাহ কী বার্তা দেন, তার ওপরেই নির্ভর করছে ২১-এর বিধানসভা নির্বাচনের একাধিক আসনের ফল!


 

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • West Bengal Election 2021: এক ঝলকে আজ অমিত শাহর সফর সূচি

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন