West Bengal Election 2021: দেওয়া হয়নি ব্যালটের কাগজ, ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ আশাকর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 06:12 PM (IST)

সকাল থেকে বিভিন্ন বুথে ডিউটি করছিলেন আশাকর্মীরা। ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অভিযোগ, ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেও তাঁদের ব্যালটের কাগজ দেওয়া হয়নি। নিজেদের ভোট দিতে পারেননি তাঁরা। ১টা থেকে তারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।