West Bengal Election 2021: নানুরে বিজেপির দুই পোলিং এজেন্টকে 'মারধর', সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2021 05:50 PM (IST)

বীরভূমের নানুরে বিজেপির দুই পোলিং এজেন্টকে মারধর করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অষ্টম দফার নানুর বিধানসভার দাসকল গ্রামের বুথে ঘটনাটি ঘটেছে। আক্রমণের খবর প্রকাশ্যে আসতেই পাশের বুথেও বিজেপির এজেন্টরা ভোট ছেড়ে বাড়ি চলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল সমর্থকরা বিজেপির এজেন্টকে বুথ থেকে বাইরে এনে মারধর করে রাস্তার উপরে ফেলে রেখে গিয়েছে। এই ঘটনার পরেই গ্রামের চার বুথ থেকেই এজেন্ট প্রত্যাহার বিজেপির ।