West Bengal Election 2021: রাসবিহারীতে বিজেপির ট্যাবলোর উপর 'আক্রমণ', অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2021 04:37 PM (IST)

রাসবিহারীতে বিজেপির ট্যাবলোর উপর হামলা, ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। বিজেপির তরফ থেকে অভিযোগ করে হয়েছে শেষ মুহূর্তের প্রচার চলার সময় ট্যাবলোতে হামলা চালানো হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ ও এলসিডি টিভি।