West Bengal Election 2021: অশোকনগরে ISF কর্মীদের ওপর 'হামলা', কাঠগড়ায় TMC, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Mar 2021 01:34 PM (IST)

উত্তর ২৪ পরগনার অশোকনগরে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ISF কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে গুমা বামুনিয়াতে ওই ঘটনা ঘটে। আইএসএফ-এর অভিযোগ, তাদের কর্মীদের মারধর করে যুব তৃণমূল কর্মীরা। প্রতিবাদে দীর্ঘক্ষণ অশোকনগর থানা ঘেরাও করেন আইএসএফ কর্মীরা। রাতে তৃণমূলের ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের দাবি, বিনা দোষে তাদের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল।