West Bengal Election 2021: ভোট প্রচারের ময়দানে ফের প্রত্যাবর্তন বাবু মাস্টারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 10:29 AM (IST)

নিরাপত্তার কড়া ঘেরাটোপ। আগেপিছে ঘুরছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতালের যমে-মানুষে টানাটানির পর ভোট প্রচারের প্রত্যাবর্তন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য তথা বিজেপি (BJP) নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের। শনিবার প্রথমে বসিরহাট উত্তরকেন্দ্রের মুরারিশা চৌমাথা থেকে ভবানীপুরে ইছামতীর ঘাট পর্যন্ত রোড শো করেন তিনি। মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী-সমর্থকরা।