West Bengal Election 2021: খানাকুলে TMC প্রার্থীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

খানাকুলে (Khanakul) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীকে মারধরের অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল প্রার্থী নাজিবুল করিম। সেখানে বুথের কাছে বিজেপি-তৃণমূল হাতাহাতি শুরু হয়। নাজিবুলকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে বিজেপির অভিযোগ, সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। তৃণমূল প্রার্থী এসে অশান্তি সৃষ্টি করছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola