WB Election 2021: বর্ধমান উত্তরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর প্রাথমিক বিদ্যালয়ের ৭২ নম্বর বুথের বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই স্কুলে চারটি বুথে রয়েছে। সকালে বুথে যাওয়ার পথে আক্রান্ত হন বিজেপির এজেন্ট অজিত সরেন-সহ ৪ বিজেপি কর্মী। আহত বিজেপি এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola