West Bengal Election 2021: EVM পৌঁছনোর গাড়িতে বাহিনীর সঙ্গে বিজেপির এজেন্ট! অভিযোগ জলপাইগুড়িতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2021 08:17 AM (IST)

ভোটের পর স্ট্রং রুমে ইভিএম (EVM) পৌঁছে দিতে ব্যবহার করা হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি। অসম বিধানসভা নির্বাচনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। এবার স্ট্রংরুমে ইভিএম পৌঁছে দেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একই গাড়িতে বিজেপির পোলিং এজেন্টদের নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এই রাজ্যে। শনিবার জলপাইগুড়ি আসনে ভোট শেষের পর আট নম্বর ওয়ার্ডে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বুথ থেকে ইভিএম নিয়ে স্ট্রংরুমে ফিরছিলেন ভোট কর্মীরা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।