West Bengal Election 2021: 'ভোট দিলেই ১০০০ টাকা', BJP-র কুপন বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত রায়দিঘি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Apr 2021 12:38 PM (IST)

রায়দিঘির (Raidighi) লালপুর অঞ্চলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেখানকার একটি বুথে সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly) বুথ পরিদর্শনে যান। তাঁর যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের অভিযোগ, বিজেপির (BJP) তরফে বেশ কিছু কুপন বিলি করা হচ্ছে। ভোট দিলেই ১০০০ টাকার কুপন দেওয়া হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। সিপিএম কর্মীরাও উপস্থিত হয়। তিন পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।